1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

হোসেনপুরে রমজানকে সামনে রেখে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার,  হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

পবিত্র রমজান মাসে নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে  বাজারে দুধ, মুরগী এবং  মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার, ১ মার্চ বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পারিচালিত হয়।

এ সময় ল্যাকটোমিটার ব্যবহার করে দুধের বিশুদ্ধতা নির্ণয়, মাংসের গুনগত মান এবং জবাইখানার পরিবেশ যাচাইপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও দ্রব্যমূল্য সহনীয় রাখতে সতর্কতা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে  নিবন্ধন ব্যতীত জবাইখানা পরিচালনার অভিযোগে “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১” অনুযায়ী ‘ভাই ভাই হালাল গোস্তের ভাণ্ডারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি),  প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোজাহিদুল কবির।

নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহের জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এই উদ্যোগ চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং