1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

রবিবার,২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাইজহাটি বাবর আলী মার্কেটের সামনে তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রুবেল নামে একজন নিহত হন।

অপরদিকে বিকেল ৫ টার দিকে মাইজহাটি মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অজ্ঞাত এক ব্যক্তি (৬০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতদের মধ্যে একজন নারান্দি ইউনিয়নের শালংকা গ্রামের রুবেল মিয়া (২৫) ও আরেকজনের পরিচয় শনাক্ত হয়নি।

কটিয়াদী হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিচ্যানেলফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং