
কিশোরগঞ্জের ইটনায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ইটনা থানা পুলিশ।
গ্রেফতার দুইজনের মধ্যে মো. সোহেল মিয়া (৪০) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শ্রীধরপুর এলাকার জলু মিয়ার ছেলে ও মো. আঞ্জব আলী একই এলাকার মন্তু মিয়ার ছেলে।
বুধবার, ১২ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ইটনা সদর ইউপির জিরো পয়েন্ট মোড়ের পূর্বপাশে জনৈক জামান মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ইটনা থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply