1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

ইটনায় ১৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ইটনা থানা পুলিশ।

গ্রেফতার দুইজনের মধ্যে মো. সোহেল মিয়া (৪০) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শ্রীধরপুর এলাকার জলু মিয়ার ছেলে ও  মো. আঞ্জব আলী একই এলাকার মন্তু মিয়ার ছেলে।

বুধবার, ১২ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ইটনা সদর ইউপির জিরো পয়েন্ট মোড়ের পূর্বপাশে জনৈক জামান মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ইটনা থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং