1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বিস্ফোরক মামলার পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক টিম।

গ্রেফতার মাহফুজুল হক মাহফুজ (৪০) কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া বটতলা এলাকার ইলিয়াস উদ্দিনের ছেলে।

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি বেলা তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং