1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

ভৈরবে রফিকুল  ইসলাম মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

 

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবে পুরস্কারপ্রাপ্ত কিশোরগঞ্জের ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১৩ জানুয়ারি কলেজ মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে রঙ বেরঙের বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ শতাধিক গ্রন্থের লেখক, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষককের সম্মানে ভূষিত মো. শহীদুল্লাহ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  ও কলেজ এর এডহক কমিটির সভাপতি শবনম শারমিন। 

এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫  উদযাপন কমিটির আহবায়ক ও ক্রীড়া শিক্ষক মিসেস পারভীন আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরীফ উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, কলেজের প্রতিষ্ঠাতার জৈষ্ঠ পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রাকিব শরফুদ্দিন, কলেজের এডহক কমিটির সদস্য মো. আজিজুল হক ভুইয়া, কলেজের সহকারী অধ্যাপক মো. জিয়ারত আলী মৃধা, সত্যজিৎ দাস ধ্রুব, কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান ও ইংরেজি বিষয়ের বিভাগীয় প্রধান মো. ফুরকান উদ্দিন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পুরো কলেজ ক্যাম্পাস রঙ বেরঙের বেলুন, বিজয় পতাকা ও ফুল দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। কলেজ শিক্ষকদের দৌড়, মহিলা শিক্ষকদের ঝুড়িতে বল নিক্ষেপ, ছাত্রীদের যেমন খুশি তেমন সাজ এই তিনটি ইভেন্ট শিক্ষকসহ উপস্থিত সকল অতিথিদের আনন্দিত করে।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে কলেজের ফলাফল, শৃংখলা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, তিনি খুবই আনন্দিত ও গর্বিত।

অনুষ্ঠানে কলেজের রোভার স্কাউটের একটি সুস্বজ্বিত দল শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন একাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী মারিয়া আক্তার তিশা।

অনুষ্ঠানের শেষের দিকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়ারসহ অতিথি, শিক্ষক ও কর্মচারীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং