
প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষক ও শ্রমিকদেরকে শীতবস্ত্র উপহার দিয়েছে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স।
শনিবার , ১১ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে উপহার হিসেবে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়। জেলা পরিষদ ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনটি উপজেলার বিধবা নারীদেরও শীতবস্ত্র উপহার প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মো: আক্তার জামীল।
সংগঠনটির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-সচিব মু. রেজা হাসান, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা, বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মো. সাদেকুল আলম।
এদিন মোহনপুরের ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২০০ কৃষক, শ্রমিক ও দিনমজুর পরিবার এবং বিধবা নারীদের শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করা হয়।
Leave a Reply