1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নান্দাইলে ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানি, মামলার বাদিকে প্রাণনাশের হুমকি 

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল সদর ইউনিয়নের রসুলপুর গ্রামের ৫ম শ্রেণীর এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছে। ৫০ উর্ধ্ব চাচাতো দুলাভাই হাদিস মিয়ার দ্বারা যৌন নির্যাতনের শিকার হওয়ায় ঘটনায় ছাত্রীর পিতা বাদি হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এতে অভিযুক্ত হাদিস মিয়া ও তাঁর পরিবারের লোকজন মামলার বাদিকে মামলা তুলে নিতে প্রাণনাশ সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী (১১) নান্দাইল ইউনিয়নের পশ্চিম রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। আর অভিযুক্ত হাদিস মিয়া (৫০) রসুলপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে। সম্পর্কে হাদিস মিয়া ছাত্রীটির চাচাতো দুলাভাই।  

অভিযোগ সূত্রে জানা যায়,  গত শুক্রবার ৩ জানুয়ারি সকালে ছাত্রীটি তার নিজ বাড়ির উত্তরপার্শ্বে টিনের বেড়া দেওয়া গোসলখানার টিওবওয়লে শাকসবজি ধুতে যায়। এসময় হাদিস মিয়া ছাত্রীকে একা পেয়ে অসৎ উদ্দেশ্যে গোসলখানায় ঢুকে তাকে জড়িয়ে ধরে এবং মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানিসহ টিওবওয়েলের পাশে শুয়াইয়া ধর্ষণের চেষ্টা করে।

এক পর্যায়ে ছাত্রীটি তার কবল থেকে মুক্তির জন্য ধস্তাধস্তি শুরু করে এবং ডাক চিৎকার দিলে ওই ছাত্রীর মা সহ বাড়ির অনেকেই এগিয়ে এলে হাদিস মিয়া দৌড়াইয়া পালিয়ে যায়। 

পরে উক্ত বিষয়টি এলাকায় জানাজানি হলে হাদিস মিয়া ও তাঁর পরিবার ঘটনাটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কিন্তু যৌন হয়রানির শিকার হওয়া ছাত্রীর পিতা কোন সুবিচার না পাওয়ায় শনিবার (১১ জানিয়ারি) নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত হাদিস মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও এ বিষয়ে তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বিডিচ্যানেল ফোরকে বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং