
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামস্থ ৬৫ বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ উদ্ধারের দাবীতে আবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রবিবার, ১২জানুয়ারি দুপুরে কুলিয়ারচরস্থ দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে স্থানীয় শিক্ষার্থীসহ এলাকাবাসীর একটাই দাবী নিয়ে মিছিল করে “খেলার মাঠ চাই”।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলিম উদ্দিন রতন ও
দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা মো. আরশ মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মাঠ হিসেবে রেকর্ডভূক্ত হওয়া দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম ঐতিহ্যবাহী খেলার মাঠে প্রায় ৬০ থেকে ৬৫ বছর ধরে এলাকার শিশু কিশোর ও শিক্ষার্থীরাসহ নানান পেশার মানুষ খেলাধুলাসহ ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড করে আসছিলো। ইদানীং প্রভাবশালী একটি মহলের ভূমিদস্যুরা মাঠটি দখল করে শ্রেণি পরিবর্তন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকার জনগণের স্বার্থ রক্ষার্থে এবং যুব সমাজসহ ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সুবিধার্থে ওই মাঠের শ্রেণী পরিবর্তন না করতে ও ভূমিদস্যুদের হাত থেকে মাঠটি উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ব্যবহারের সুব্যবস্থা করে দিতে প্রশাসনের নিকট জোর দাবী জানান।
পরে তারা উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা এর নিকট একটি স্মারক লিপি জমা দেন।
এর আগে গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম এলাকাবাসীর ব্যানারে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান এর হাতে আনুষ্ঠানিক ভাবে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামের খেলার মাঠের শ্রেণী পরিবর্তন না করার জন্য প্রায় তিনশ’ মানুষের স্বাক্ষরিত একটি আবেদন জমা দিয়েছিলেন।
এতে কোন প্রকার কাজ না হওয়ায় তারা পুনরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরার নিকট একটি স্মারক লিপি জামা দেন এলাকাবাসী।
এলাকাবাসীর লিখিত আবেদন পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান বলেন, বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply