1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে রাজশাহীতে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

 

রাজশাহীর গোদাগাড়ী  উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের আদিবাসী, সাঁওতাল ও অসহায়, দুঃস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট ।

বৃহস্পতিবার, ৯ জানয়ারি বিকাল সাড়ে ৩ টায় দেওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও গারাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার, (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

এসময় আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মালেক আবুল হায়াত, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আফতাব উদ্দিন, রাজশাহী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা এস. এম. তৌকির আহমেদ এবং রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দ।

এসময় প্রায় ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় উপকারভোগীরা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং