1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

রাজশাহীর বাঘমারায় কিশোর অপরাধ ও মাদক মুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

 

রাজশাহীর বাগমারায় কিশোর অপরাধ ও মাদক মুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ৭ জানুয়ারি বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার, (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম,পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, শিক্ষার্থীদের মধ্যে মোহন, মাসুমা আক্তার ও রাজিব রওনক।

এছাড়া অনুষ্ঠানে  সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং