1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা  ৬২শতাংশ জমি  উদ্ধার করলো উপজেলা প্রশাসন

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা ৬২শতাংশ জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার,৬ জানুয়ারি দুপুর ২টার দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের জামতলা বাজার ও পোড়াবাড়িয়া গ্রামে পোড়াবাড়িয়া মৌজায় এ জমি  উদ্ধার অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন সরকার। অভিযানে ৬২ শতাংশ জমি উদ্ধার করা হয়।

অভিযুক্ত মো: আলাউদ্দিন নারান্দী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, ক্ষমতার প্রভাব দেখিয়ে কয়েকবছর আগে আলাউদ্দিন তার ভাতিজা কাজল মিয়ার সম্পত্তি দখল করে দোকান ও বাড়িঘর নির্মাণ করে। এ ব্যাপারে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোন কাজ হয়নি। পরবর্তীতে কাজল মিয়া ২০১৫ সালে আদালতের আশ্রয় নিয়ে বাটোয়ারা মামলা করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে গত বছরের ৮ অক্টোবর জেলা জজ আদালতের সহকারি জজ মোজাম্মেল হক কাজল মিয়ার পক্ষে রায় ঘোষণা করেন। উচ্ছেদ  অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো মামুন সরকার। পাকুন্দিয়া  থানার পুলিশ ফোর্স   উপস্থিত থেকে রায় কার্যকর করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং