1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

রাজশাহীতে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি

Seejan Ahmed
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় জড়িত দুই আসামিকে জামিন দেয়ার প্রতিবাদে নগরীর তালাইমারি মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার, ৩০ ডিসেম্বর সকালে রুয়েট শহীদ মিনার চত্বরে প্রথমে জড়ো হন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তালাইমারী মোড়ে এসে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। সেখানে নানা স্লোগান সম্বলিত ব্যানার হাতে ৫ দফা দাবি তুলে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা।
এসময় তারা বলেন, হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে এই মুহূর্তে গ্রেফতার করে দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এবং আসামিদের রিমান্ডের বদলে জামিন ও অন্যান্য আসামিদের ধরতে না পারার বিষয়ে সুস্পষ্ট জবাবদিহি করতে হবে। রাজশাহীর আবাসিক এলাকাগুলো অস্ত্র, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে।পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে তালাইমারীতে পুলিশ বক্সের ব্যবস্থা করতে হবে। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং