1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

টিকটক নিষিদ্ধের আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টকে ট্রাম্পের অনুরোধ

Seejan Ahmed
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ সংক্রান্ত আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টিকটক নিষিদ্ধ করার ব্যাপারে মার্কিন সরকারের আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে করা আপিলে হেরে গেছে টিকটকের মালিক চীনা কোম্পানি বাইটড্যান্স।
ফলে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে কার্যকর হবে টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালত মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করার কথা জানিয়েছিল টিকটক কর্তৃপক্ষ।
বাইডেন প্রশাসন কর্তৃক উত্থাপিত আইন অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারির মধ্যে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্রে কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে, অন্যথায় দেশটিতে অ্যাপটি বন্ধ করে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং