1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

ইটনায় বিনম্র শ্রদ্ধায় পালিত হলো শহিদ বুদ্ধিজীবী দিবস

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় বিনম্র শ্রদ্ধায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার, ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় ইটনা উপজেলা পরিষদ হলরুমে ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিকের  সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত  আলোচনা সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, ইটনা উপজেলার বিশিষ্ট লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, ইটনা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, ইটনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইটনা উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা শফিউল আলম,  সাংবাদিক মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ শহিদ  বুদ্ধিজীবী দিবসে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

এতে উপস্থিত ছিলেন ইটনা সরকারি কলেজের অধ্যক্ষ ইসলাম উদ্দিন,  ইটনা উপজেলা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আলাউদ্দিন, ইটনা থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন, ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের  সাবেক কমান্ডার মো: আব্দুস ছাত্তার, ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক মো: পরশ মনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং