1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহে  অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ  দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার, ৪ ডিসেম্বর নগরের মাসকান্দা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন।

গ্রেফতার দুইজনের মধ্যে আবদুল কাইয়ুম (৩০) তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের তিলাটিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও আমিরুল ইসলাম  (৩৫) গৌরীপুর উপজেলার শাহাবাজপুর গ্রামের মৃত আদবদুল কাদিরের ছেলে।

এসময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা, ১ লাখ ৭৫ হাজার নগদ টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘অভিযানের বিষয়টি টের পেয়ে চক্রটির প্রধান পালিয়ে গেছে। চক্রটির প্রধানের নাম প্রকাশ না করলেও ইতেপূর্বে তার বিরুদ্ধে মামলা রয়েছে। টেকনাফ থেকে এ চক্রটি ইয়াবার চালান নিয়ে আসত। এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং