
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় জুলাই-অগাস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর সকাল ১১ টায় ইটনা উপজেলা কনফারেন্স রুমে ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় উপজেলার আহত ছাত্র, তাদের অভিভাবক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ স্থানীয় সাংবাদিকগণ অংশ নেন।
এতে আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইটনা উপজেলা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ইলিয়াছ, ইটনা থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন, জুলাই-অগাস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ভৈরব হাজী হাসমত কলেজের শিক্ষার্থী সামিউল, কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ কলেজের শিক্ষার্থী রাকিব মিয়া, আহত শিক্ষার্থীর অভিভাবক ফয়সাল আহমেদ, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল বারী ফরায়েজী, ইটনা উপজেলার শিক্ষা অফিসার আশরাফুল আলম, ইটনা উপজেলার বিশিষ্ট সাংবাদিক মাওলানা তাজুল ইসলাম।
বক্তাগণ ফ্যাসিবাদ সরকারের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
স্মরণসভা পরিচালনা করেন, ইটনা উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা ফজলুল হক পটল।
Leave a Reply