1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে ব্রি ধান ৮৭ সম্প্রসারণে মাঠ দিবস অনু‌ষ্ঠিত

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

 

ময়মন‌সিং‌হের ঈশ্বরগঞ্জে রোপা আমনের ‘ব্রি ধান ৮৭’ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনু‌ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৯ নভেম্বর উপজেলার উচা‌খিলা ইউনিয়নের উচাখিলা গ্রা‌মের চেয়ারম্যান বা‌ড়ি‌তে ওই মাঠ দিবস অনু‌ষ্ঠিত হ‌য়।

উপ‌জেলা কৃষি অফিসের আয়োজনে ও উপ-সহকারী    কৃ‌ষি কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন সাংবাদিক ফের‌দৌস কোরাইশী টিটু। প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা কৃ‌ষিবিদ রিপা রা‌নি চৌহান।

এসময় অন্যানের মাঝে বক্তব্য রা‌খেন, অ‌তি‌রিক্ত কৃ‌ষি   অ‌ফিসার আব্দুল ওয়া‌হেদ খান, উপ-সহকারী  উ‌দ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মীর মো. জা‌কির হো‌সেন, উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তা নাজমুল আহসান, হারুন অর     র‌শিদ, কৃষক মকবুল হো‌সেন অঞ্জন প্রমুখ।        অনুষ্ঠানে স্থানীয় কৃষকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষির সমৃদ্ধি ও রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর ফসল রোপা আমন ধান, জাত ব্রি ধান ৮৭ উপল‌ক্ষে ওই মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং