1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

হোসেনপুরে শ্রী শ্রী কালী পূজার প্রস্তুতিমূলক সভা 

স্টাফ রিপোর্টার,হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে শান্তিপূর্ণ পরিবেশে শ্রী শ্রী কালী পূজা উদযাপনের জন্য প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।  

উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ-আল-সোহান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হামীম রানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেহেরুন্নেছা,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব (জগাই), পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র বনিক তাপস, হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দিরের পুজা উদযাপন কমিটির সভাপতি কালি প্রসাদ দাস, শ্রী শ্রী গোপাল জিউড় মন্দিরের মন্দিরের সভাপতি বিনয় চন্দ্র দাস প্রমুখ।  

সভাটি সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মণ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা মন্দিরে সভাপতি- সম্পাদক, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং