1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

ভৈরবে র‌্যাবের অভিযানে ১৪৪ বোতল বিদেশী মদ উদ্ধার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ১৪৪ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

সোমবার, ২৮ অক্টোবর রাত ৯টার কিছু আগে ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড়ের ভৈরব উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাসার ভাড়াটিয়া দুখু মিয়ার বসত ঘরে তল্লাসি চালিয়ে এই বিদেশী মদ উদ্ধার করা হয়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন মদ ব্যবসায়ী পালিয়ে যান। তাদের মধ্যে ফরহাদ মিয়া (৩০) ভৈরবপুর উত্তরপাড়ার আমজাদ মিয়ার ছেলে ও ভৈরব গাছতলা এলাকার আসাদ মিয়ার ছেলে দুখু মিয়া (৪৫)।

পরে দুখু মিয়ার বসত ঘরে তল্লাসি চালিয়ে ১৪৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভৈরব থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং