1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরনোত্তর বীমার চেক হস্তান্তর, মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, হোসেনপুর ,কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৪৪২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ সদর মেট্রো ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত জীবন বীমা কোম্পানী ‘সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডে’র মরনোত্তর বীমার চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার,২৩ অক্টোবর সকালে নান্দাইল আচারগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের কিশোরগঞ্জ শাখার গ্রাহক মরহুমা মমতা আক্তার মৃত্যুতে তার নমিনীর আবেদনের ০৩(তিন) দিনের মধ্যে নমিনীর হাতে ৬০ হাজার ৫৬৫ টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করা হয়।

আচরগাঁ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড, ৯নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ সদর মেট্রোর ইউনিট ম্যানেজার মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন,  আচরগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. রফিকুল ইসলাম রেনু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  এ্যাসিস্ট্যান্ট সেল্স ম্যানেজার মো. আরফিন বাদল রনি ও গাজীপুর মেট্রো শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার মো. বেল্লাল আকন, গাজীপুর মেট্রো শাখার ইউনিট ম্যানেজার মো. ইব্রাহিম, হোসেনপুর মেট্রো শাখার ইউনিট ম্যানেজার, মো. কবির আহমেদ, হোসেনপুর মেট্রো শাখার ইউনিট ম্যানেজার, মো. আ. ওয়াহাব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মেট্রো, হোসেনপুর মেট্রো, নান্দাইল মেট্রো সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের শাখার সকল গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ  এবং নান্দাইল আচরগাঁ ইউনিয়ন পরিষদ এর সকল ওয়ার্ড পুরুষ ও মহিলা সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং