1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

ত্রিশাল জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সড়কের বেহাল দশা

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার  প্রধান সড়কটি খানাখন্দ হয়ে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। 

এই সড়কে চলাচলকারী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অন্তত ১০টি গ্রামের লোকজন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। অনেক সময় অটো উল্টে দুর্ঘটনা ঘটছে কখনও বা বৃষ্টির পানি ও কাঁদায় কর্দমাক্ত হচ্ছে শিক্ষার্থীদের জামা- কাপড়। আর বাসে চলাচলকারীরা গাড়িতে হেলে দুলে চলা ফেরা করেন। এ নিয়ে শিক্ষার্থীরা বার বার অভিযোগ করলে জোড়াতালি দিয়ে সড়কটি সংস্কার করা হলেও  সামান্য বৃষ্টিতে পিচ ও বিটুমিন উঠে আরো কর্দমাক্ত হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সালে ত্রিশালের নামাপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়টির ভিত্তি প্রস্থর স্থাপন এবং উদ্বোধন করেন। 

বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল পৌর শহরের নওধার জিরো পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তিন কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। এটি বিশ্ববিদ্যালয় বাইপাস সড়ক নামেও পরিচিত। এ সড়ক দিয়ে ত্রিশাল উপজেলার অন্তত ১০টি গ্রামের লোকজন ত্রিশাল তথা সারাদেশের সাথে যোগাযোগ করেন। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই।

এ সড়কে চলাচলকারী কোনাবাড়ী গ্রামের সুরুজ আলী জানান, সড়কটির অবস্থা খুবই খারাপ। চলাচলের অনুপযোগী হয়ে আছে অথচ সড়কটি সংস্কার করা হচ্ছে না।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাদ কবীর বলেন, এই সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এ সড়ক দিয়ে সুস্থ মানুষ চলাচল করলেও অসুস্থ হয়ে পড়বে। আমরা দ্রুত এটি সংস্কার বা পূণঃনির্মার্ণের আবেদন জানাচ্ছি।

এ ব্যাপারে ত্রিশালের উপজেলার উপ সহকারী প্রকৌশলী এস এম মজিবুর রহমান জানান, সড়কটি পূনঃনির্মাণে প্রকল্প তৈরী করা হয়েছে। পাস হলে দ্রুত কাজ শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং