1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে হোসেনপুরে বাজার মনিটরিং 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিংয়ে নেমেছে প্রশাসন।

শনিবার, ১৯ অক্টোবর  দুপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে উপজেলার শাকসবজি ও ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, হোসেনপুর উপজেলায় শাক-সবজি,ফলমূল ও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় করার লক্ষ্যে  দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অস্থিতিশীল করতে না পারে তারই লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল,সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান,কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহেমীন মাহমুদ, থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন তারা৷ 

ভেজাল খেজুর রাখার দায়ে হাসপাতাল মোড়ের ফল ব্যবসায়ী মানিক চন্দ্র মোদককে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ফরিদ আল সোহান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ও দ্রবমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং