1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

নান্দাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত হয়েছে। “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নান্দাইল উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা নান্দাইলের আয়োজনে এ দিবসটি পালিত হয়।

রবিবার, ১৩ অক্টোবর দুপুরে নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়া বিপ্লব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং