1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকের জানাজা পড়তে এসে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্রটার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪১৮ বার পড়া হয়েছে

 

সড়ক দুর্ঘটনায় দৈনিক দিনকালের স্টাফ ও বিএনপির মিডিয়া সেলের কর্মী সাংবাদিক তানভীর আহমেদের নামাজে জানাজা পড়তে এসে সৈয়দ বশিরুজ্জামান বশির (৫০) নামে এক বিএনপি নেতা মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৭অক্টোবর) সকাল ১১টায় ঢাকা নিউরো সাইন্স হসপিটালে দিকে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান।

তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর জিয়া পরিষদের সাবেক সহ-সভাপতি ও কুলিয়ারচর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য।

সোমবার, ৬অক্টোবর ১২ টার কিছু পরে কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলাস্থ বাজরা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এসময় কুলিয়ারচর পৌর এলাকার পালটিয়া গ্রামের বিএনপি নেতা ভুলন মিয়া (৪৫) গুরুতর আহত হন। আহত ভুলন মিয়াকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে এলাকাবাসী।

রবিবার, ৬অক্টোবর বেলা ২ টার দিকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বাজরা গ্রামের মরহুম আব্দুল কাদির ছেনু মিয়ার একমাত্র ছেলে সাংবাদিক তানভীর আহমেদ ঢাকার মগবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সোমবার, ৭ অক্টোবর রাত সাড়ে ১২ টা মরহুমের নামাজে জানাজা শেষে বাজরা গোরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয় তাকে।

নামাজে জানাজায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং