1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

পাকুন্দিয়ায় সাবেক এমপি অ্যাডভোকেট  সোহরাব  ও তার ছেলেসহ ৩১৫ জনের নামে পৃথক দুই মামলা

এম এ হান্নান, পাকুন্দিয়া, ( কিশোরগঞ্জ)  প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব, তার ছেলেসহ ৩১৫ জনের নামে পৃথক দুটি মামলা হয়েছে।

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর রাতে পাকুন্দিয়া থানায় মামলা দুটির একটি দায়ের করা হয়। এরমধ্যে একটি মামলা দায়ের করেন পাকুন্দিয়া বড়বাড়ির মোস্তফা মিয়া। এই মামলায়  কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক এমপি  অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে প্রধান আসামি, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দসহ আরো অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

অপর মামলাটি দায়ের করেন উপজেলার দরদরা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম। এই মামলায় এমপি সোহরাবকে প্রধান আসামি করে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪০-৬০কে আসামি করা হয়।

পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু পিপিএম মামলার বিষয়টি সত্যতা নিশিত করে বিডিচ্যানেল ফোরকে জানান, অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা সৃষ্টির হুকুম মতে হত্যার উদ্দেশে আঘাত করে সাধারণ ও গুরুতর জখম এবং বিস্ফোরক দ্রব্য ককটেল বিস্ফোরণ ঘটানোর অপরাধে পাকুন্দিয়া থানায় একই দিনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং