1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সাফ অধিনায়ক আসিফকে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কৃতি সন্তান ফুটবল দল অনুর্ধ্ব-২০ এর অধিনায়ক আশরাফুল হক আসিফের নেতৃত্বে সাফ গেমস/২০২৪ এ বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার, ২ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার দেয়া হয়।

এসময় আসিফকে অর্থ সম্মানী, ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সংবাদিকগণ। ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, সাংবাদিক রুহুল আমিন রিপন। 

সংবর্ধনা অনুষ্ঠানে অধিনায়ক আশরাফুল হক আসিফ বলেন, আমার আজকের এই সফলতার পিছনে আমার পরিবারের অবদান রয়েছে। আমি দেশের জন্য সাফল্য বয়ে আনতে পেরে গর্ববোধ করছি। কিছুদিনের মধ্যেই ভিয়েতনাম খেলতে যাবো। আমি যেন বিজয়ের ধারা অব্যহত রাখতে পারি সে জন্য সকলেই দোয়া করবেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং