
কিশোরগঞ্জের হোসেনপুরে অধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন খানের পদত্যাগের দাবিতে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
রবিবার, ১ সেপ্টেম্বর সকালে এই দাবিতে পৌর এলাকার ফায়ার সার্ভিসের সামনে ঘন্টাব্যাপী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় কলেজের শিক্ষার্থী পাপিয়া সুলতানা বর্ষা জানান, আমরা দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।
জানা যায়, শিক্ষার্থীরা উপজেলার হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন খানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অপকর্ম,স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ এনে টানা ১৫ দিন ধরে তার অপসারণ দাবী করে আসছেন।
এ বিষয়ে অধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply