1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল 

এম এ হান্নান পাকুন্দিয়া  (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ মাস্টারের কয়েকটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বিব্রত বোধ করছেন ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সমালোচনার মুখে পড়েছেন ওই শিক্ষক নিজেও।

সোমবার, ২৬ অগাস্ট সকাল ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রধান শিক্ষকের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর থেকেই নানা মহলে সমালোচনা শুরু হয়। ওই নাচের ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন রোমান্টিক বাংলা গানের তালে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচছেন তিনি। চরকাওনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, স্যারের ভিডিও ফেসবুকে দেখার পরে লোকজন বলাবলি করছে যে তোদের স্কুলের স্যার নাকি নাচানাচির ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছাড়ে? এমন প্রশ্ন শুনে আমরা লজ্জিত বোধ করছি।

চরকাওনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, নাচানাচি করা একটি ভিডিও আমিও দেখেছি। শিক্ষার্থীদের সামনে লজ্জায় কোনো কথাই বলতে পারছিনা। অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরাও আমাদের নিয়ে হাসাহাসি করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান শিক্ষকতা একটি আদর্শ পেশা। শিক্ষার্থী ও সমাজের মানুষ তাদের অনুসরণ করেন। প্রধান শিক্ষকের এমন নাচের ভিডিও  সমাজের অবক্ষয় ছাড়া আর কিছুই না।

চরকাওনা পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ মাস্টারকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোনে সাড়া দেননি।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার  মো. দৌলত হোসেন ফোনে কথা হলে তিনি জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং