1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

পাগলা মসজিদের ২৮ বস্তায় যে পরিমান টাকা পাওয়া গেলো

রিফাত ইসলাম।।
  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সবগুলো দানবাক্স খুলে পাওয়া গেছে   ২৮ বস্তা টাকা। গণনার পরে সেই টাকার পরিমান দাঁড়িয়েছে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। এছাড়াও পাওয়া গেছে বেশ পরিমান সোনার গহনা ও বৈদেশিক মুদ্রা। এবার ৩ মাস ২৬ দিন পর খোলা হয় দানবাক্সগুলো। যদিও তিন মাস পর পর দানবাক্স খোলার নিয়ম রয়েছে। এবার দেশের অস্থির পরিস্থিতির জন্যই ২৬ দিন পর দানবাক্স খোলা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শনিবার, ১৭ অগাস্ট সকাল সাড়ে ৮টার দিকে মসজিদ কমিটি, জেলা ও সেনা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়।

পরে মসজিদের দোতলায় ২৮ বস্তা টাকা গণনায় পাগলা মসজিদ কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসা ও শহরের জামিয়া ইমদাদীয় হাফিজিয়া মাদ্রাসার দুই শতাধিক ছাত্র ও রুপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। টাকা গণনার পুরো সময় নিরাপত্তার কাজে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সদস্যরা নিয়োজিত থেকেছেন।
সর্বশেষ গত ২০ এপ্রিল মসজিদের দানবাক্স থেকে অতীতের সকল রেকর্ড ভেঙে পাওয়া গিয়েছিল ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা। এবার সেই আগের রেকর্ডই রয়ে গেছে।  

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, মসজিদের দানবাক্সের টাকা রূপালী ব্যাংকে জমা রাখা হয়। সচ্ছতার সাথে প্রতিটি টাকার হিসেব রাখা হয় বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং