1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

পাকুন্দিয়ায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫জন গ্রেফতার 

এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুয়া খেলার সময় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদী ও নগদ টাকাসহ ৫জনকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশের একটি টিম।

শনিবার, ১৫ জুন ভোরে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পাবদা পূর্বপাড়া জনৈক  হাদীউল ইসলামের এর পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৫ জনের মধ্যে ফজল হোসেন(৪৭) মৃত হযরত আলীর ছেলে, মামুন(৩০) আ. আলিমের ছেলে, কাজল হোসেন(৩৫) মৃত রইস উদ্দিনের ছেলে, আসাব উদ্দিন(৪৩) মৃত আহমদ আলীর ছেলে ও আওয়াল(৩২) নুরুল ইসলামের ছেলে। তারা সকলেই উপজেলার পাবদা গ্রামের বাসিন্দা।

পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার  সত্যতা নিশ্চিত করে বিডিচ্যানেল ফোরকে জানান আসামিদের ১৮৬৭ সনের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং