1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় ভূমি সপ্তাহ পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ  অনুষ্ঠিত হয়েছে। ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে  শনিবার, ৮ জুন থেকে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪। এ আয়োজন  চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। 
এ উপলক্ষে শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা ভূমি কার্যালয় চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন। 
বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম আকন্দ, ,আবাসিক মেডিকেল অফিসার নাজিমুল হক।
এ সময় সাংবাদিকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং