1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন

নান্দাইলে সড়কের উপর তরুণীর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার,  নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জোরপুকুরপাড় নামক ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে সড়কের উপর ঝুমা আক্তার (২০) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার, ৭জুন সকালে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ওই তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জানা গেছে, ঝুমা আক্তার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর সদর উপজেলার আবুল কাসেমের মেয়ে। তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা অথবা দুর্ঘটনা এ নিয়ে স্থানীয়দের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে। কিন্তু সড়কের উপর মরদেহের পাশে রক্তমাখা যানবাহনের চাকার দাগ সড়কে লেগে থাকতে দেখা গেছে।

এদিকে স্থানীয়রা জানায়, সকালবেলা ফজর নামাজের পর মুসল্লিরা সড়কে ওপর ওই তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন। ওই তরুণীর পড়নে ছিল কালো রঙের বোরকা ও পরিচ্ছন্ন পোষাক । স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, ওই তরুণী রাত ১২টার দিকে তার বাড়িতে গিয়ে আশ্রয় চেয়েছিলেন। তবে অপরিচিত হওয়ায় তিনি আশ্রয় দিতে রাজি হননি। তবে ওই তরুণীকে এই এলাকার মনে হয়নি। সকালে ঘুম থেকে উঠে যানবাহনের চাপায় এক মেয়ের মৃত্যু সংবাদ শুনতে পান। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ স্নেহাংশু বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা ঘটনাস্থলে সড়ক দুর্ঘটনার আলামত দেখতে পেয়েছি। এছাড়া যতটুকু জানতে পেরেছি ওই তরুণীর মাথায় সমস্যা ছিল।   

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং