1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

নান্দাইলে পাগলা শিয়াল কামড়ালো শিশুসহ ১৪ জনকে

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ ১৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার, ২১ মে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটি পাচাঁনী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়-বৃহস্পতিবার সকালে ওই গ্রামের একটি শিয়াল কামরুল ইসলামের হাঁসের খামারে  হানা দেয়।

এ সময় শিয়ালকে ধাওয়া দিলে শিয়ালটি পাল্টা আক্রমণ করে ফাতেমা আক্তার (৭০)রাশিদা (৫০),হোসনা (৭), আয়েশা (৬) হৃদয় মিয়া (২৫)  হুমায়ূন (১৪), , ফাতেমা (৫০),  মজিদের স্ত্রী (৫৫) ও ঝরণাকে (৬৫) ও কামড়ে আহত করে।

আহতদের মধ্যে ৫ জনকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী ‘র‌্যাবিস ভ্যাকসিন’ এবং ‘আইজি র‌্যাবিস’ ইনজেকশন দেয়া হয়। বাকিরা অন্য জায়গায় চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

এছাড়া একইদিন গাংগাইল ইউনিয়ন উত্তর বানাইল গ্রামে ৩ জন শিয়ালের কামড়ে আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং