1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত রোগিকে কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

 

সদ্য ওমান ফেরত প্রবাসী আলী হোসেন সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় তাকে সাতান্ন হাজার টাকা সহায়তা প্রদান করেছে কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন। 
বৃহস্পতিবার, ৬ জুন বিকেলে করিমগঞ্জ বাজারের হাজী মার্কেটের দ্বিতীয় তলায় কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে প্রবাসী হাজী আবু বকর সিদ্দিককে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে করিমগঞ্জের চারিতলা গ্রামের বাসিন্দা আহত প্রবাসী আলী হোসেনকে এ মানবিক অনুদান দেওয়া হয়।
কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক এইচ এম মুফতী আবদুল্লাহ সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম রাসেল, দেহুন্দা ইউপি চেয়ারম্যান এম এ হানিফ, কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের উপদেষ্টা হাজ্বী ওমর ফারুক, হাজ্বী জিল্লুর রহমান ও হাজ্বী আবু বকর ছিদ্দিক।
কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের সহ-সভাপতি প্রবাসী নূর মোহাম্মদ জানান, প্রবাসী কর্মরতদের ও এলাকায় তাদের পরিবারের কল্যাণে অচিরেই সংগঠনের একজন উপদেষ্টা একটি গাড়ি অনুদান হিসেবে দিবেন। এছাড়া সংগঠনের উপদেষ্ঠা ডা: রেহেনা সরদার পলি জেলার প্রবাসী ও তাদের পরিবারের স্বজনদেরকে সপ্তাহে দুইদিন সংগঠনের কার্যালয়ে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং