1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ত্রিশালে গর্ত থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ত্রিশালে পতিত জমির গর্ত থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাকচর নয়াপাড়া এলাকায় ওই তিনজনের মরদেহ পাওয়া যায়।

মঙ্গলবার (২১ মে) বিকেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, সপ্তাহখানেক আগে ওই নারী ও দুই শিশুকে খুন করে গর্তে পুঁতে রাখা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা একটি শিশুর মরদেহ নিয়ে শিয়ালকে টানা হেছরা করতে দেখে কৌতুহল বশত এগিয়ে গিয়ে একটি গর্তে মাটিচাপা দেয়া আরো মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে গর্ত খুড়ে এক নারী (৩৫) দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, সপ্তাহখানেক আগে ওই নারী ও দুই শিশুকে খুন করে গর্তে পুঁতে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, তিনটি মরদেহের একটিও এলাকার নয়। তাদের ধারনা কেউ তাদের অন্য জায়গায় খুন করে এখানে তাদেরকে মাটিচাপা দিয়ে রেখেছে।  

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের বিভিন্ন এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় করেছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন জানান, মরদেহগুলো ক্ষতবিক্ষত, কোনোটিতে আঙুল নেই। ফলে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনের প্রতিটি মরদেহের ডিএনএন পরীক্ষা করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে পিবিআই, সিআইডি, র‌্যাব ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং