1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে ইয়াবা ও পরোয়ানাভূক্ত দুই আসামি গ্রেফতার

উবায়দুল্লাহ্ রুমি, স্টাফ রিপোর্টার, ঈশ্বরগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ একজন ও পরোয়ানাভূক্ত পলাতক এক আসামিসহ দুইব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার, ১১ মার্চ দিবাগত রাতে পৌর শহরের দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ নামে ইয়াবাসহ একজন ও তারুন্দিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে জিআর মামলার পলাতক আসামি দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই আসামিকে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। 

জানা যায়, পৌর শহরের টিএন্ডটি রোডের দত্তপাড়া এলাকা থেকে মৃত ফিরোজ আলীর পুত্র ফরহাদ (৩৫) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত এমন অভিযোগ রয়েছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করলেও অপর দুই ব্যক্তি পালিয়ে যায়।

অপরদিকে জিআর মামলার পলাতক আসামি উপজেলার তারুদিয়া ইউনিয়নের সাকুয়া মাঝের চর গ্রামের মৃত নবী হোসেনের পুত্র দুলাল মিয়া (৪৩)কে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে।  

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান জানান, আসামী ফরহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং