1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, র‍্যালি ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করে জেলা মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীরা।

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

এ সময় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য দিলারা বেগম আছমা, সাধারণ সম্পাদক বিলকিস বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং