1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

করিমগঞ্জের গুনধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
  • প্রকাশিত: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জের গুনধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য  আব্দুল হান্নান বাবুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুনধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছায়েম ভূঁইয়া রাসেল,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল হাই,সদস্য কামরুল ইসলাম,গুনধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিন,সহকারী শিক্ষক শহীদুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম।এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আনসার আহমেদসহ শিক্ষকমণ্ডলী, অভিভাবক, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং