1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

নান্দাইলে  যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে ঘরের আড়া থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় খোকন চন্দ্র দাস (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি দুপুর সাড়ে আড়াইটার দিকে নান্দাইল পৌরসভার ২নং ওয়ার্ডের ভূঁইয়াপাড়া গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত খোকন চন্দ্র দাস ওই গ্রামের মৃত অতুল চন্দ্র দাসের পুত্র। খোকন চন্দ্র দাসের নিজ বসত ঘরে একাই বসবাস করতেন। বুধবার দিবাগত রাত ১০ টার দিকে রাতের খাবার খেয়ে খোকন চন্দ্র দাস ঘুমাতে যান। সকালের দিকে বাড়ির লোকজন খোকনের কোন সাড়া না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দুপুরের দিকে খোকন চন্দ্র দাসের ছোট ভাই ছোটন দাসের স্ত্রী ঝরণা দাস দরজা বন্ধ ও সাড়া শব্দ না পেয়ে ঘরের টিনের ছিদ্র দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। তার আতচিৎকারে আশে পাশের লোকজন জড়ো হয়।

পরে খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘরের আড়া থেকে ঝুঁলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। খোকন চন্দ্র দাসের ছোট ভাইয়ের স্ত্রী ঝরনা দাস বলেন, দাদা রাত ১০ টার দিকে ঘরে ঘুমাতে যান। সকাল গড়িয়ে দুপুর হলেও তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের বেড়ার ছিদ্র দিয়ে দেখি তিনি ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। পরে আমরা ঘটনাটি আশে পাশের লোকজনকে জানাই। প্রতিবেশী সাগর মিয়া বলেন, খোকন চন্দ্র দাসের স্ত্রী জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন। তিনি নিজ ঘরে একাই বসবাস করতেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা বলতে পারি না।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিচ্যানেল ফোরকে জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং