
কিশোরগঞ্জের হোসেনপুরে ডাচ্ বাংলা ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং সেবা উদ্বোধন করা হয়েছে।
বুধবার, ৫ নভেম্বর সকাল ১১টায় হোসেনপুর নতুন বাজারের মেসার্স শরীফ ট্রেডার্সে আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং সেবার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান মাহবুব।
প্রধান অতিথি ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক কিশোরগঞ্জ জেলার রিজিওনাল ম্যানেজার মো. আবুল হাসনাত।
বিশেষ অতিথি ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক কিশোরগঞ্জ শাখার ম্যানেজার তরিকুল ইসলাম, এবং হোসেনপুর পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক শফিক,হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:ফরহাদ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা এখন গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সেবার মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই ব্যাংকিং সুবিধা নিতে পারবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply