
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় এবছর ৮৭০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও মাঠে আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আশাবাদ ব্যক্ত করেছে উপজেলা কৃষি অফিস। লক্ষ্যমাত্রা অনুযায়ী এবার ৮৭০ হেক্টর জামিতে ২ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল উৎপাদিত হবে।
ইটনা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে বিআর-২২ ধান ৪৫৯ হেক্টর, বিআর ২৩ ধান ৪০ হেক্টর, বি ২৯ ধান ১২৫ হেক্টর, ব্রি-৪৯ ধান ১৭৫ হেক্টর, বি ৫১ ধান, ৬ হেক্টর, বি ৭৫ ধান ২০ হেক্টর, বি ৮৭ ধান ২৫ হেক্টর, বি ৯৩ ধান ৫ হেক্টর, বি ৯৪ ধান ৪ হেক্টর, বীনা ৭ ধান ৩ হেক্টর, বীনা ১৭ ধান জাতের বীজ ৮ হেক্টর রোপন করা হয়েছে।
ইটনা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মাহাবুব ইকবাল বিডিচ্যানেলফোরকে বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ইটনা উপজেলার
বিভিন্ন হাওরে চাষ করা রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply