1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চলমান এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা–শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২১ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল অত্যন্ত সন্তোষজনক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোট ১ হাজার ৮২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৭৯৮ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ২২ জন। এতে উপস্থিতির হার দাঁড়ায় প্রায় ৯৮.৭৯ শতাংশ।

কেন্দ্রভিত্তিক তথ্যে দেখা যায়, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৩৫ জন উপস্থিত ছিল। মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৪৪ জনের মধ্যে ২৪১ জন এবং জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৩০ জনের মধ্যে ৪২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

অন্যদিকে, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ৩৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৭ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৩ জন। উপস্থিতির হার ছিল প্রায় ৯৯.০৯ শতাংশ। হোসেন্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৮৮ জনের মধ্যে ১৮৭ জন এবং চরকাওনা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১৪২ জনের মধ্যে ১৪০ জন পরীক্ষায় অংশ নেয়।

এছাড়া দাখিল পরীক্ষায় মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮২ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ২৫ জন। এতে উপস্থিতির হার দাঁড়ায় প্রায় ৯৫.৮৮ শতাংশ।

সর্বমোট তিনটি পরীক্ষায় ২ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৭০৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৫০ জন অনুপস্থিত ছিল। গড় উপস্থিতির হার দাঁড়ায় প্রায় ৯৮.১৯ শতাংশ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং