1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

হোসেনপুরে পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

‎জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে   নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ  জামায়াতে ইসলামীর  নেতা-কর্মীরা।

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর বিকালে উপজেলা জামায়াতের একটি বর্ণাঢ্য মিছিল পৌর এলাকার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তারা সংক্ষিপ্ত  সমাবেশ করেন।

‎জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিলে  নেতৃত্ব দেন উপজেলা  শাখার আমীর আমিনুল হক। 

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক হোসেন ভুঁইয়া।

‎এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর অধ্যাপক নুরুল হক, উপজেলা সেক্রেটারি আজহারুল হক, নায়েবে আমীর এবিএম মহিবুল্লাহ্, উপজেলা শিবিরের সভাপতি আশিকুর রহমান, ‎সেক্রেটারি রাকিবুল ইসলাম রাকিবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। 

‎জামায়াতের দাবিগুলো হলো—জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং