1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বাজিতপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল আটক, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের বাজিতপুরে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল, ৩৩টি খালি বস্তা আটক ও জড়িত সন্দেহে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার  পিরিজপুর বাজার এলাকা থেকে এসব চাল উদ্ধার ও ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজনের মধ্যে মো. বিল্লাল (৩৮) পিরিজপুর ইউনিয়নের জুয়ারিয়া এলাকার মুসলিম মিয়ার ছেলে ও মো. বিল্লাল মিয়া (৪৮) পিরিজপুর ইউনিয়নের দক্ষিণ জুয়ারিয়া এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে।

গ্রেফতার দুইজনকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

এঘটনায় স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গরীবের চাল নিয়ে এ ধরণের কারসাজির প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের উপযুক্ত বিচার দাবি করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং