1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

নেত্রকোণার বিল থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

 

নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলায় বিল থেকে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার, ২০ অগাস্ট সকালে কেন্দয়া উপজেলার চিরাং ইউনিয়নের আদমপুর তুল্লী সড়কের পাশের বিল থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নূরুজ্জামাল কেন্দুয়া উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাঁহারা গ্রামের মরহুম মগলচান মিয়ার ছেলে।

প্রত্যক্ষ্যদর্শীরা মঙ্গলবার রাতে নূরুজ্জামাল সিএনজি  নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেননি। পরদিন বিলে নূরুজ্জামালের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে দুবৃত্তরা সিএনজিটি লুটে নেয়ার জন্যই নূরুজ্জামালকে হত্যা করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, ময়নাতদন্ত রিপোট হাতে আসার পর তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং