1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

পাকুন্দিয়ার হাবিবুল্লাহ হত্যা মামলার আসামি মুখলেছ গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

 

গাজীপর জেলার টঙ্গি উপজেলায় অভিযান চালিয়ে পাকুন্দিয়া উপজেলার হাবিবুল্লাহ হত্যা মামলার পলাতক আসামি মুখলেছ মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ও র‌্যাব-১ উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মোখলেছ মিয়া (২৩) পাকুন্দিয়া উপজেলার গান্ধারচর এলাকার আবদুল মোতালিবের ছেলে। তিনি ওই হত্যা মামলার ৩ নম্বর এজহারনামীয় আসামি।

মঙ্গলবার, ২২ জুলাই দুপুর পৌনে দুইটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানাধীন শহীদ আহসান উল্লাহ মাষ্টার হাসপাতালের পূর্বপাশে শাহাদাত হোসেনের খাবার হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং