1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ইটনায় পপির লিংকেজ মিটিং অনুষ্ঠিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ডব্লিউএলসিআর প্রকল্প পপির উদ্যোগে দিনব্যাপি লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ২১ শে জুলাই বেলা ১১টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত লিংকেজ মিটিংয়ে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম।

সভায় উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের সাথে নারী নেতৃত্বের বিকাশ, দুর্যোগ ও জলবায়ূ পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রকল্প পপির জানুয়ারি ২০২৪ থেকে ২০২৫ জুন পর্যন্ত কার্যক্রম নিয়ে আলোচনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর সতেন্দ্র নাথ মিত্র। নারী নেতৃত্ব, জেন্ডার, বাল্য বিবাহ, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন তিনি। সভায় ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জীবু সুলতানা রুনা, রায়টুটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক খান মিল্কী, ইটনা উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জাবেদ পাঠানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন, ইটনা উপজেলা ডবিøউএলসিআর প্রকল্প পপির ইটনা উপজেলা কো-অর্ডিনেটর মো. রুহুল আমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং