
কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ ৫ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার ৫ জনের মধ্যে মিজান (২৫) নেত্রকোনা জেলার মদন উপজেলার গাবেরতলা এলাকার লুৎফর রহমানের ছেলে, মো. রুহুল আমীন (২৬) কুমিল্লা জেলা সদরের শাহপুর এলাকার দুলাল মিয়ার ছেলে, একই এলাকার মো. ইমরান হোসেন (২২) আবুল হোসেনের ছেলে, রাফি (২৬) মৃত ভুলু মিয়ার ছেলে ও মো. নাছির (৩৪) মৃত মতিনের ছেলে।
বুধবার, ২ জুলাই রাত পৌনে একটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকা থেকে দশ কেজি গাঁজা ও দু’টি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply