1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৫

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচিত কমল হত্যা মামলার এজাহারনামীয় আসামিসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার, ২ জুন গ্রেফতার আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৫ জনের মধ্যে, কমল হত্যা মামলার পলাতক আসামি সাজিম (২৩), উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে, মারামারি মামলার এজাহার নামীয় আসামি অভিনাশ চন্দ্র দাস (৫৭),  জাটিয়া ইউনিয়নের ইসলামপুর এওয়াজ নগর গ্রামের মৃত শ্রীনাথ চন্দ্র দাসের ছেলে, (৫৭), বিশ্বজিত চন্দ্র দাস (২৮) অভিনাশ চন্দ্র দাসের ছেলে,  পরোয়ানাভুক্ত পলাতক আসামি মতিউর রহমান (৫৫) পৌরসভার দত্তপাড়া গ্রামের গণি মিয়ার ছেলে ও  সুমন চৌহান (২৮) , পশুরাম চৌহানের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বিডিচ্যানেলফোরকে জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও সার্কেল স্যারের তত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং